Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার থেকে বার্সাকে হটানো সহজ কাজ নয় : সিমিওনে

BN DESK
02 September 2026, 04:49 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ইউরোপ সেরার মঞ্চে বার্সেলোনাকে আরও একবার হতাশ করলো অ্যাটলেটিকো মাদ্রিদ। গত রাতে ঘরের মাঠে ২-১ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের জয়ে শেষ চার নিশ্চিত করেছে ডিয়েগো সিমিওনের দল। 

এতে ২০১৭ সালের পর দীর্ঘ ৯ বছরের অপেক্ষা ঘুচল দলটির। দলকে আবারও সেমিফাইনালে দেখে আবেগ ধরে রাখতে পারেননি এই আর্জেন্টাইন কোচ।
 
অ্যাটলেটিকো মাদ্রিদের ডাগআউটে সিমিওনের সম্পর্কটা ১৪ বছরের পুরনো। এই দীর্ঘ সময়ে দলের এমন লড়াই করার মানসিকতা তাকে এখনো আবেগপ্রবণ করে তোলে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, ‘এখানে ১৪ বছর হয়ে গেল। দলের এমন প্রতিদ্বন্দ্বিতা এখনো আমাকে আবেগে ভাসায়। অনেক খেলোয়াড় বদলে গেছে, আমাদের অনেকবার নতুন করে শুরু করতে হয়েছে। এরপরও আমরা আবারও ইউরোপের সেরা চার দলের মধ্যে আছি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলা কতই না দারুণ ব্যাপার!’

২০১৪, ২০১৬ ও ২০১৭ সালের পর এটি অ্যাটলেটিকোর চতুর্থ সেমিফাইনাল। কাকতালীয়ভাবে এর মধ্যে তিনবারই তারা ইউরোপের মঞ্চ থেকে বিদায় করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। এই অসামান্য অর্জনে গর্বিত সিমিওনে বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সাকে হটিয়ে দেওয়া মোটেও সহজ কাজ নয়। আমরা মেসির বার্সার মুখোমুখি হয়েছি, এবার ইয়ামালের বার্সার মুখোমুখি হলাম এবং আমরা এটা (তাদের বিদায়) করে দেখিয়েছি।’

চলতি মৌসুম শেষেই মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব অরল্যান্ডো সিটিতে যোগ দিচ্ছেন অ্যাটলেটিকো তারকা আন্তোনি গ্রিজম্যান। বিদায়ী এই ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে সিমিওনে বলেন, ‘সে অত্যন্ত প্রতিভাবান। সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারব যে, আমাদের দলে এমন একজন ফুটবল প্রতিভা ছিল, যে নিজের অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব দিয়ে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারত। ঈশ্বর ও নিয়তি যেন তাকে সেটাই দেন, যার খোঁজে সে আমাদের ছেড়ে যাচ্ছে।’ 

উল্লেখ্য, ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ হবে আর্সেনাল কিংবা স্পোর্টিং লিসবন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার থেকে বার্সাকে হটানো সহজ কাজ নয় : সিমিওনে

B
BN DESK | 15 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার