Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছদ্মবেশে নৌকায় মাদক কারবার নারীসহ গ্রেপ্তার ৪

BN DESK
02 September 2026, 08:17 AM পড়তে ১ মিনিট
ছদ্মবেশে নৌকায়  মাদক কারবার নারীসহ গ্রেপ্তার ৪

মাদারীপুরের রাজৈরে ইয়াবা কারবারি চক্রের চোর সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাজিতপুর গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০), একই গ্রামের কালাম খালাসির ছেলে নয়ন খালাসি (২০), নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজিব ঘরামী (২০)।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, বাজিতপুরে দীর্ঘদিন যাবত একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক কারবার পরিচালনা করে আসছে ইয়াবা ডিলার সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদারসহ তাদের লোকজন। বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় এক নারী ও তিন যুবককে দেড় হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তবে, মাদক কারবার চক্রের প্রধান দুজন সুমন ও সোহেল পালিয়ে যায়।

ওসি বলেন, তারা মাঝখানে নৌকার মধ্যে থাকে এবং সেখান থেকেই মাদক বিক্রি করে। তাদের কাছে যেতে হলে নৌকা নিয়ে যাওয়া লাগে। অপরিচিত কাউকে দেখলেই ইয়াবাগুলা পানির মধ্যে ফেলে দেয়। কারণ পানির মধ্যে গলে ওই মাদক ব্যবহারও করতে পারবে না আর তাদেরকে ধরেও আনতে পারবে না। এ জন্য ওদেরকে ধরাও অনেক কষ্টকর।’

এলাকা: মাদারীপুর রাজৈর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ছদ্মবেশে নৌকায় মাদক কারবার নারীসহ গ্রেপ্তার ৪

B
BN DESK | 06 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার