Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছবি কাণ্ডে বিব্রত প্রীতি, জানালেন অনুরোধও

BN DESK
03 September 2026, 12:25 PM পড়তে ১ মিনিট

 সামাজিক যোগাযোগমাধ্যমের বাড়বাড়ন্ত আর তারকাদের ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ নিয়ে আবারও মুখ খুললেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। পাপারাজ্জিদের আচরণে বিরক্তি প্রকাশ করে তিনি অনুরোধ জানিয়েছেন, অনুমতি ছাড়া যেন তাঁর ছবি তোলা না হয়। তারকাদের প্রতিদিনের জীবনযাপন কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, কী করছেন এসব জানার আগ্রহে ফটোগ্রাফাররা প্রায় সবসময় নজর রাখেন। তবে এই সংস্কৃতি যে অনেক তারকারই অপছন্দ, তা বারবারই সামনে এসেছে।

সম্প্রতি প্র্রীতি সমাজমাধ্যমে লেখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। কেউ যদি আমার সঙ্গে ছবি তুলতে চান, আমি কখনও না বলি না। কিন্তু না জানিয়ে আমার সন্তানদের ছবি তোলা, জিমের বাইরে দাঁড়িয়ে থাকা, কিংবা গোপনে বাড়ির ভেতরের ছবি তোলা এসব আমাকে খুবই বিব্রত করে।’ তিনি আরো জানান, অনুমতি ছাড়া ছবি তোলা হলে তা তাঁকে বিরক্ত করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ছবি কাণ্ডে বিব্রত প্রীতি, জানালেন অনুরোধও

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার