Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাত্রদল নেতাকে হত্যা মামলার আসামি করায় বিক্ষোভ, ওসি প্রত্যাহারের দাবি

BN DESK
02 September 2026, 07:56 PM পড়তে ১ মিনিট

মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসানকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় জেলা ছাত্রদলের নেতারা মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে প্রত্যাহারের দাবি জানান।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের ডিসি ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সেটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় একজন নেতা। অথচ, মাদারীপুর সদর থানার ওসি কোনো তদন্ত ছাড়াই একটি হত্যা মামলায় তাকে আসামি করেছেন, যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।

নেতারা দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা থেকে কামরুল হাসানের নাম প্রত্যাহার এবং সদর থানার ওসি আবুল কালাম আজাদকে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায়  আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার কথা জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক নুরে-আলম নয়ন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মোল্লা এবং আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল শিকদার। 

এলাকা: মাদারীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ছাত্রদল নেতাকে হত্যা মামলার আসামি করায় বিক্ষোভ, ওসি প্রত্যাহারের দাবি

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার