Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাত্রলীগ নেতা পিস্তল বাদশা গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 03:39 PM পড়তে ১ মিনিট

সাভারে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. নাঈম ইসলাম বাদশা ওরফে ‘পিস্তল বাদশা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ মার্চ) ভোরে সাভার মডেল থানা পুলিশের একটি অভিযানে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডেল্টার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। নাঈম ইসলাম বাদশা (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কুনাউড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে বাদশা সাভার উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় পরিবারসহ বসবাস করতেন। সে সময় তিনি সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীবের ঘনিষ্ট অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয়দের দাবি, বাদশা বিভিন্ন সময় সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব ও পৌর যুবলীগের সভাপতি মনির পালোয়ানের পক্ষে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মনজুরুল আলম রাজীব ও মনির পালোয়ান ভারতে পলাতক রয়েছেন। তবে তাদের অনুপস্থিতিতেও বাদশা এলাকার প্রভাব ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ৫ আগস্টের পর বাদশা সাভারের রাজাশন এলাকায় এসে গোপনে বসবাস শুরু করেন এবং বিএনপি কর্মী পরিচয়ে সক্রিয় হওয়ার চেষ্টা চালান। চলতি বছরের ৭ জানুয়ারি রাতে সাভার পৌরসভার দক্ষিণ রাজাশন এলাকায় ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। ওই ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে তৎপরতা বাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, বাদশার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা থাকায় তাকে আদালতে চালান করে দেওয়া হয়েছে।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ছাত্রলীগ নেতা পিস্তল বাদশা গ্রেপ্তার

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার