Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাত্রসমাজ আর কোনো নতুন ফ্যাসিবাদ মেনে নেবে না : গোলাম রব্বানী

BN DESK
04 September 2026, 01:56 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রব্বানী বলেছেন, ২৪’র জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের ছাত্রসমাজ এখন অনেক বেশি সচেতন। বাংলার মাটিতে তারা আর কোনো নতুন ফ্যাসিবাদ মেনে নেবে না। দেশের ছাত্রসমাজ অন্যায়, জুলুম ও স্বৈরশাসনের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ।

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বগুড়ার শাজাহানপুরে আয়োজিত সাইকেল র‌্যালির পূর্বে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

গোলাম রব্বানী বলেন, সৎ ও যোগ্য মানুষ যদি সংসদে গেলে দেশ বদলে যাবে। যারা জনপ্রতিনিধি হবেন, তারা শাসক নন-বরং জনগণের সেবক হিসেবে কাজ করবেন। ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহিদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখন সময়ের দাবি। দীর্ঘ দিনেও এ হত্যার বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, তেমনি আগামী ১২ তারিখের গণভোটেও জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে তাদের সুস্পষ্ট অবস্থান জানাবে।

ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক তৌফিকুল ইসলাম তাকী, জেলা বায়তুলমাল সম্পাদক তালিবুল হাবিব, জেলা প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রবিন, জেলা সাবেক অফিস সম্পাদক ফরিদ উদ্দিন, বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ শাখার সাবেক সভাপতি শাহিন খান, শাজাহানপুর পূর্ব শাখার সভাপতি সাকিরুল ইসলাম, দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহমেদ এবং পশ্চিম শাখার সভাপতি শোয়াইব ইসলাম। সমাবেশ শেষে সকাল ১০টায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি সাইকেল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বগুড়া-ঢাকা মহাসড়কের বি-ব্লক ফ্লাইওভার হয়ে সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসার সামনে দিয়ে পুনরায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ছাত্রসমাজ আর কোনো নতুন ফ্যাসিবাদ মেনে নেবে না : গোলাম রব্বানী

B
BN DESK | 06 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার