Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় হাতেনাতে আটক টিকটকার

BN DESK
04 September 2026, 03:12 PM পড়তে ১ মিনিট
ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় হাতেনাতে আটক টিকটকার

ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় মাইন উদ্দিন (২৮) নামের এক টিকটকারকে হাতেনাতে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত মাইনউদ্দিন উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখোলা গ্রামের ইদন মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, মাইন উদ্দিন দীর্ঘদিন ধরে স্থানীয় রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর টিকটক করে উত্ত্যক্ত করছিলেন। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে প্রতিবাদ শুরু হয়। এরপর থেকে পলাতক ছিলেন মাইন উদ্দিন।

মঙ্গলবার আবারও বিদ্যালয়ের সামনে গিয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করছিলেন মাইন উদ্দিন। এসময় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় হাতেনাতে আটক টিকটকার

B
BN DESK | 15 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার