স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা কারাগার থেকে ৪ ফাঁসির আসামির পালানোর ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৬ জুন) ভোরে জেলাখানার জাফলং সেলের একটি কক্ষের ছাদ কেটে তারা পালিয়ে যায়। পরে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) শহরের চেলোপাড়া এলাকা থেকে সকাল ৭টায় পলাতক এই ৪ জনকে ধরা হয় ।
তারা হলো, বগুড়ার কাহালু থানার উলট্ট পূর্বপাড়ার মো. আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া, কুড়িগ্রামের ভুরুঙ্গমারি থানার দিয়াডাঙা এলাকার মৃত আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম মজনু, নরসিংদীর ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁর ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন এবং বগুড়ার সদর এলাকার মৃত ইসমাইল শেখের ছেলে ফরিদ শেখ।