Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাদ থেকে পড়ে 'ভূতের ভবিষ্যৎ' পরিচালকের রহস্যময় মৃত্যু

BN DESK
03 September 2026, 01:42 PM পড়তে ১ মিনিট

কলকাতার গড়িয়াহাটে নিজ বাসভবনের ছাদ থেকে পড়ে গিয়ে ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত টলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনীক দত্ত মারা গেছেন। 

বুধবার দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকুরিয়ার মনিপাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার এই আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে স্থানীয় পুলিশ ও হোমিসাইড শাখা।

পারিবারিক সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলো বললে, দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের নিজ বাসভবনের ছাদ থেকে নিচে পড়ে যান অনীক দত্ত। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গড়িয়াহাট থানার পুলিশ ও হোমিসাইড শাখার কর্মকর্তারা।

এদিকে, ভবনের নিচে রক্ত লেগে থাকা স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানান্তরের প্রক্রিয়া চলছে। 

এদিকে অনীক দত্তের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন নির্মাতা সৃজিত মুখার্জি, দেবজ্যোতি মিশ্রসহ টলিউডের বহু তারকা ও সহকর্মী।

অনীক দত্ত টলিউডের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় নির্মাতা ছিলেন। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমা দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে তার অভিষেক হয়, যা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হওয়ার পাশাপাশি দারুণ প্রশংসিত হয়েছিল। এরপর তিনি ‘মেঘনাদবধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণবাবুর বন্ধু’ এবং সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ নির্মাণের ব্যাকস্টোরি নিয়ে তৈরি ‘অপরাজিত’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ছাদ থেকে পড়ে 'ভূতের ভবিষ্যৎ' পরিচালকের রহস্যময় মৃত্যু

B
BN DESK | 28 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার