Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাড়পত্র পেল ইংরেজি ভাষায় নির্মিত বাংলা সিনেমা ডট

BN DESK
10 October 2025, 08:25 PM পড়তে ১ মিনিট
ছাড়পত্র পেল ইংরেজি ভাষায় নির্মিত বাংলা সিনেমা ডট

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পেল ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশি সিনেমা ‘ডট’। খবরটি নিশ্চিত করে প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, শিগগির ঘোষণা করা হবে মুক্তির তারিখ। 

সিনেমাটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন।

সিনেমাটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘নারীসংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি তুলে ধরা হয়েছে এই সিনেমায়। চলচ্চিত্রটি মুক্তির অনুমতি পেয়েছে। এবার দর্শকের দেখার পালা। শিগগির দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।’

প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটি দেখে প্রশংসা করেছেন।

‘ডট’ সিনেমায় দেখা যাবে গ্রুপ থিয়েটারের একঝাঁক অভিনয়শিল্পী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, মাসুদ, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ছাড়পত্র পেল ইংরেজি ভাষায় নির্মিত বাংলা সিনেমা ডট

B
BN DESK | 08 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার