Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছেলেকে আটকে আতঙ্কিত হয়ে বাবার মৃত্যু

BN DESK
30 July 2024, 02:43 PM পড়তে ১ মিনিট
ছেলেকে আটকে আতঙ্কিত হয়ে বাবার মৃত্যু

লক্ষ্মীপুরে স্নাতক প্রথম বর্ষে পড়ুয়া ছেলেকে আটক করে নিয়ে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে বাবা সামছুল আলম মামুনের (৫২) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে লক্ষ্মীপুর পৌরসভার কালু হাজী সড়কে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় এলাকাবাসী জানায়, সাইফ মোহাম্মদ আলী কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না। মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ কালুহাজী সড়কে অবস্থিত সামছুল আলম মামুনের নিজ বাসায় তাঁর ছেলে সাইফ মোহাম্মদ আলীকে ধরতে পুলিশ অভিযান চালায়। এসময় সাইফ মোহাম্মদ আলী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সাইফ মোহাম্মদ আলীকে আটক করে নিয়ে যাওয়ার সময় বাবা সামছুল আলম মামুন বাধা দেন এবং ছেলের বিরুদ্ধে কোনো মামলা ও ওয়ারেন্ট আছে কিনা, সে বিষয়টি পুলিশের কাছে জানতে চান। তবে, পুলিশ কোনো উত্তর না দিয়ে সাইফ মোহাম্মদ আলীকে আটক করে নিয়ে যায়। এসময় অচেতন হয়ে পড়েন সামছুল আলম মামুন। সেখানেই তাঁর মৃত্যু হয়। 

 

এরপর পুলিশের দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে সাইফ মোহাম্মদ আলীর জামিন আবেদন করে তাঁর আইনজীবীরা। আদালত উভয়পক্ষের কথা শুনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলমের জিম্মায় বিকেল ৫টা পর্যন্ত জানাজায় অংশ নিতে জামিন দেন।

 

আসামি পক্ষের আইনজীবী মহসিন কবির মুরাদ বলেন, ‘সাইফ মোহাম্মদ আলীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তাঁকে পুলিশের দায়েরকৃত নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা বা ওয়ারেন্ট ছাড়াই তাঁকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর বাবা সামছুল আলম মামুন ছেলেকে না দিতে পুলিশকে বাধা দেয়। এরপর পুলিশ সাইফকে ধরে নিয়ে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে বাসায় মামুন মারা যায়। পরে আদালতে সাইফ মোহাম্মদ আলীর জামিন আবেদন করা হলে আদালত জানাজায় অংশ নিতে বিকেল ৫টা পর্যন্ত জামিন দেন।’

গ্রেপ্তার সাইফ মোহাম্মদ আলীর মা তাহমিনা আক্তার নাসরিন অভিযোগ করে বলেন, ‘ আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে কোন মামলা ছিল না। পুলিশ জোরপূর্বক ছেলেকে ধরে নিয়ে যায়। এসময় সাইফের বাবা আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে মারা যান’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিল মজুমদার ফারুক বলেন, ‘নাশকতা ও বিস্ফোরক মামলায় সাইফ মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর বাবার মৃত্যুর বিষয়টি সকালে শুনেছি। সাইফ ছাড়াও আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতা ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ছেলেকে আটকে আতঙ্কিত হয়ে বাবার মৃত্যু

B
BN DESK | 30 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার