Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছেলেকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ বাবার

BN DESK
04 April 2024, 11:39 AM পড়তে ১ মিনিট
ছেলেকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ বাবার

মফস্বল ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে কাউসার বাগমার (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন তারই বাবা আব্দুর রশীদ বাগমার (৭৫)। বুধবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাউসার মাদকাসক্ত ছিল। প্রায়ই মাদকের টাকার জন্য মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। ভোরে কাউসারকে তার বাবা কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

নিহতের মা মোসলেমা বেগম বলেন, কাউসার মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ ও ভাঙচুর করতো। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায়ই চাপ দিয়ে আসছিল। গতকাল রাতে নেশার জন্য ২ কাঠা জমি বিক্রি করে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তার বাবা ভোরে তাকে ঘুমন্ত অবস্থায় কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহতের ভাই আশরাফুল বলেন, কাউসার সারারাত বাড়ির বাইরে থাকতো ও মাদক সেবন করতো। মাদকের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত। মা টাকা না দিলে ভাঙচুর করতো ও মাকে মারধরও করতো। গতকাল রাতে বাড়িতে এসে মাকে টাকার জন্য গালিগালাজ করে ও মেরে বাড়ি থেকে বের করে দেয়। পরে মা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়। এ ঘটনায় বাবা কুঠার দিয়ে কুপিয়ে কাউসারকে হত্যা করেন।

আজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় ঘাতক বাবাকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ছেলেকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ বাবার

B
BN DESK | 03 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার