Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছেলেকে দেখতে গিয়ে থানা প্রাঙ্গণে বাবার মৃত্যু

BN DESK
02 September 2026, 05:18 AM পড়তে ১ মিনিট
ছেলেকে দেখতে গিয়ে থানা প্রাঙ্গণে বাবার মৃত্যু

ফেনী সদরের শর্শদি ইউনিয়নের ছাত্রলীগ নেতা আলী হোসেন ফাহাদকে আটকের খবর শুনে তার বাবার মৃত্যু হয়েছে। ছেলেকে দেখতে গিয়ে গত বুধবার (২ জুলাই) রাতে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শর্শদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন ফাহাদকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকের খবর পেয়ে বাবা আলী আকবর (৫৫) ছেলেকে দেখতে ফেনী মডেল থানায় যান। সেখানেই স্ট্রোক করেন। এরপর ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 
ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ফেনী মডেল থানা পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছিল।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। পরে থানা প্রাঙ্গণে অসুস্থ হয়ে তার বাবার মৃত্যু হওয়ায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে আত্মীয়-স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ছেলেকে দেখতে গিয়ে থানা প্রাঙ্গণে বাবার মৃত্যু

B
BN DESK | 03 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার