Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা ফখরুল আনোয়ার আটক

BN DESK
05 September 2026, 04:35 AM পড়তে ১ মিনিট
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা ফখরুল আনোয়ার আটক

মফস্বল ডেস্ক: চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। আটককৃত ফখরুল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে ছিলেন। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নেভি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, এদিন রাতে বিয়ের ওই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত থাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন খবর শুনে সেখানে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।এরপর অনুষ্ঠান থেকে ফখরুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, কনভেনশনে প্রবেশের সময় প্রথমে দারোয়ানের বাধার মুখে পড়েন তারা। এরপর ভেতরে প্রবেশ করলে ফখরুলকে আটকের সময় অতিথিরা তাদের ওপর চড়াও হয়।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা ফখরুল আনোয়ার আটক

B
BN DESK | 02 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার