Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছোট বোনকে পরীক্ষাকেন্দ্রে নামিয়ে বাড়ি ফেরা হলো না ভাইয়ের

BN DESK
03 September 2026, 01:46 AM পড়তে ১ মিনিট
ছোট বোনকে পরীক্ষাকেন্দ্রে নামিয়ে বাড়ি ফেরা হলো না ভাইয়ের

নরসিংদী  প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলে এসএসসি পরীক্ষার্থী ছোট বোনকে কেন্দ্রে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় সোহাগ মিয়া (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ড গরু বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী গ্রামের অহিদ উদ্দিনের ছেলে। তিনি নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে মনোহরদী পৌরসভা সংলগ্ন মনোহরদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছোট বোনকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নামিয়ে দিতে যান সোহাগ মিয়া। সেখান থেকে ফেরার পথে মনোহরদী বাসস্ট্যান্ড গরু বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের নিচে পড়ে। এতে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে সোহাগ ঘটনাস্থলেই মারা যান। পরে উপস্থিত স্থানীয় লোকজন কাভার্ডভ্যানটি আটক করে থানায় খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূঁইয়া বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যান আটক করা হলেও চালক পালিয়ে যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ছোট বোনকে পরীক্ষাকেন্দ্রে নামিয়ে বাড়ি ফেরা হলো না ভাইয়ের

B
BN DESK | 22 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার