Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় ভাসুরের আত্মসমর্পণ

BN DESK
10 October 2025, 06:51 PM পড়তে ১ মিনিট
ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় ভাসুরের আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় ছোট ভাইয়ের বউ নদী আক্তার (২৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ভাসুর রবিউল হাসান আবির (৩৫)।

আজ রোববার (৩ আগস্ট) সকালে বন্দরের কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রবিউল হাসান আবির ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সকালে ছোট ভাইয়ের বউ নদী আক্তারকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করে রবিউল। পরে হত্যাকারী রবিউল হাসান আবির থানায় এসে আত্মসমর্পণ করেন। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ঘরের ভেতর কথা কাটাকাটির একপর্যায়ে রবিউল চাকু দিয়ে নদীকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার পর থানায় ভাসুরের আত্মসমর্পণ

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার