Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জঙ্গল সলিমপুরে র‍্যাবের ক্যাম্পে হামলা, যৌথ অভিযানে আটক ২৫

BN DESK
05 September 2026, 12:36 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে হামলার ঘটনার পর টানা ১১ ঘণ্টার যৌথ অভিযানে ২৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‍্যাব বলছে, দীর্ঘ অভিযানের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, রবিবার দিবাগত রাত ২টার দিকে প্রায় ৩০০ জনের একটি সশস্ত্র দল জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় স্থাপিত অস্থায়ী র‍্যাব ক্যাম্পে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে এবং বুলডোজার দিয়ে দেয়াল ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।

র‍্যাবের দাবি, ক্যাম্পে দায়িত্বে থাকা সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন। পরে অতিরিক্ত র‍্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যৌথ অভিযান শুরু করেন। অভিযানে আটক ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার ঘটনায় ইয়াসিন বাহিনীর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

এছাড়া জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে পরিচালিত অভিযানের পর জঙ্গল সলিমপুরকে নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে সেখানে র‍্যাবের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের কাজ শুরু হয়। রবিবার রাতের হামলায় ওই ক্যাম্পের অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

জঙ্গল সলিমপুরে র‍্যাবের ক্যাম্পে হামলা, যৌথ অভিযানে আটক ২৫

B
BN DESK | 26 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার