Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার 

BN DESK
05 September 2026, 12:53 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক:  চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

সোমবার (২২ জুন) র‍্যাব-৭ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।এর আগে, শনিবার (২০ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার নবী মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী কোতোয়ালি এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।র‍্যাবের ভাষ্য অনুযায়ী, আইয়ুব আলীর বাড়ি সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সমাজ এলাকায়। তিনি ওই হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চলতি বছরের ২২ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানের সময় এক র‍্যাব সদস্য নিহত হওয়ার ঘটনায় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত চলছে।

 

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার 

B
BN DESK | 22 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার