Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর

BN DESK
03 September 2026, 01:50 AM পড়তে ১ মিনিট
জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর

বিডিআর, শাপলা ও ২৪শে জুলাইয়ের গণহত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শেখ হাসিনার বিরুদ্ধে প্রতীকী ফাঁসি কার্যকর করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টা ৩৬ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে ‘জাগ্রত জুলাই’ ও ‘জুলাই ঐক্য’। এতে উপস্থিত ছিলেন- সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও ‘জুলাই ঐক্য’র সংগঠক এবি জুবায়ের, জুলাই ঐক্যের সংগঠক ও সাংবাদিক ইসরাফিল ফরাজী, জাগ্রত জুলাইয়ের সিনিয়র সহ-সভাপতি শামীম হামিদিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানে প্রতীকী রায় ঘোষণা করেন জাগ্রত জুলাইয়ের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদাউস।

ফাঁসির আগে স্বাস্থ্য পরীক্ষা (প্রেশার ও হার্টবিট) করেন রায়হান মাদ্রাজী, ফাঁসির রশিতে ঝোলান জল্লাদ চরিত্রে আলিফ জাওফি, কালিমা পাঠ করান মোস্তফা হোসাইন। পুরো মঞ্চায়নের নির্দেশনায় ছিলেন আজিজ সাইফুল্লাহ এবং সভাপতিত্ব করেন জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুখপাত্র কবি মুন্সি বোরহান মাহমুদ।

এসময় বক্তারা বলেন, আজ আমরা প্রতীকীভাবে এই রায় কার্যকর করছি। কিন্তু আমরা চাই এটা যেন প্রতীকীর মধ্যে সীমাবদ্ধ না থাকে। বাংলাদেশের আইনি কাঠামো ধীরগতি ও জটিলতায় ভরা, তাই আগামী এক বছরের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৩৬ জুলাই ২০২৬ এ গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে শেখ হাসিনাসহ সব দায়ীদের বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার