Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জন্মদিন উদযাপন করে বাসায় ফিরে ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যা

BN DESK
02 September 2026, 04:51 PM পড়তে ১ মিনিট
জন্মদিন উদযাপন করে বাসায়  ফিরে ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যা

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়ায় শেখ সুমাইয়া সুমু (২০) নামে এক ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শেখ সুমাইয়া সুমু নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আবু বকর শেখের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, বুধবার ছিল শেখ সুমাইয়ার জন্মদিন। বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন শেষে রাতে বাসায় ফিরে নিজ রুমের দরজায় ছিটকিনি লাগিয়ে শুয়ে পড়েন তিনি। মধ্যরাত থেকে সুমাইয়ার মুঠোফোনে একাধিকবার কল আসা শুরু হয়। রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুমাইয়ার পরিবারের সদস্যদের। তারা দরজার বাইরে থেকে সুমাইয়াকে ডাকাডাকি করতে থাকেন। তবে রুমের ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়ার মরদেহ ঝুলে থাকতে দেখেন তারা। বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কাউন্সিলর আবু জাফর শেখ বলেন, সুমাইয়া সম্পর্কে আমার ভাতিজি হয়। ওদের বাসা থেকে ফোন পেয়ে রাতে দ্রুত আমি যাই। রুমের দরজা ভেতর থেকে আটকানো দেখে সবাই মিলে ভেঙে ফেলি। পরে ওকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

জন্মদিন উদযাপন করে বাসায় ফিরে ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যা

B
BN DESK | 08 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার