Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম, ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

BN DESK
05 September 2026, 12:06 AM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা য় জন্ম ও মৃত্যু নিবন্ধনে অনিয়মের অভিযোগে কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইসলাম ভূইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুটি ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ ওঠে চেয়ারম্যান ফারুক ইসলামের বিরুদ্ধে। পরে তদন্তে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

উপপরিচালক জানান, বরখাস্তের সরকারি আদেশ হাতে পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম, ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার