Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

BN DESK
02 September 2026, 11:35 PM পড়তে ১ মিনিট
জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলার জন্য যদি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা না হয় তবে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে। ব্রাজিলে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে এ কথা বলেন আরাগচি।

ব্রিকস সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, ‘আমাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১-এর স্পষ্ট লঙ্ঘন। ২০১৫ সালে ওই প্রস্তাবে সর্বসম্মতভাবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল।’ আরাগচি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পরে যে হামলা চালায় তাতে ইসরায়েলের ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকে না।

রোববার রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বৈঠকে ইরান ব্রিকস প্লাস জোটের অন্যান্য সদস্যদেশের সমর্থন পেয়েছে। বৈঠকে ব্রিকস প্লাস জোট ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়েছে। ১১টি দেশের এই জোট বলেছে, এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ না করে সম্মেলন থেকে দেওয়া এক বিবৃতিতে নেতারা বলেছেন, ‘আমরা ১৩ জুন থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলার নিন্দা জানাই। আমরা বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইচ্ছাকৃত হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

ব্রিকস থেকে দেওয়া এই বিবৃতিকে তেহরানের কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল টানা ১২ দিন ধরে ইরানে হামলা চালায়। এ হামলার মধ্যেই ইরানের নাতাঞ্জ, ফর্দো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের ওই সংঘাতে ইরানে অন্তত ৯৩৫ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি প্রকাশিত তথ্য অনুযায়ী, তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত ২৯ জন নিহত ও ৩ হাজার ৪০০ জনের বেশি মানুষ আহত হন। যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত ২৪ জুন থেকে দুই দেশ এখন একটি যুদ্ধবিরতিতে রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার