Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 08:19 AM পড়তে ১ মিনিট
জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মফস্বল ডেস্ক : প্রত্যাশা মজুমদার (২০) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে নন্দলাল লেনের একটি মেস থেকে প্রত্যাশাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব বলেন, প্রত্যাশার মৃত্যু হয়েছে গলায় ফাঁস লাগানোর কারণে। এটা হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে কাব্য নামে প্রত্যাশার এক বন্ধুকে এক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রত্যাশার সহপাঠীরা জানিয়েছেন, ২০২১ সাল থেকে কাব্যর সঙ্গে প্রত্যাশার বন্ধুত্ব। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর বলেন, মেয়েটা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আমার সাথেই ছিল। এরপরই শুনি এই দুঃসংবাদ।

 

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 30 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার