Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জব্দ করা ২৭ মণ জাটকা ইলিশ বিতরণ করা হলো ১৪ এতিমখানায়

BN DESK
02 September 2026, 09:01 PM পড়তে ১ মিনিট
মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে ২৭ মণ জাটকা ইলিশ মাছ জব্দ করে ১৪টি এতিমখানায় বিতরণ করেছে প্রশাসন।
 
আজ মঙ্গলবার (৮ মার্চ) রাত ১২ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।
 
এসময় ৮টি ড্রাম ভর্তি ২৭ মণ জাটকা জব্দ করা হয়। পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জব্দ করা জাটকাগুলো উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করে প্রশাসন। এতে এতিমখানার শিশুদের মাঝে আনন্দের সৃষ্টি হয়। তবে অভিযানের আগেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
 
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন জানান, জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জাটকা নিধনরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধভাবে জাটকা আহরণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

জব্দ করা ২৭ মণ জাটকা ইলিশ বিতরণ করা হলো ১৪ এতিমখানায়

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার