Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জমির বিরোধের জেরে তিন ভাইয়ের মারামারিতে ৪ আহত

BN DESK
02 September 2026, 09:23 AM পড়তে ১ মিনিট
জমির বিরোধের জেরে তিন ভাইয়ের মারামারিতে ৪ আহত

নিউজ ডেস্ক:   গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় নীলা মাঠ গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে নারীসহ ৪ জন আহত হয়েছেন। 

সোমবার (৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ করতে তিন ভাই আশরাফ হোসেন চৌধুরী, রিটো চৌধুরী ও মিতুল চৌধুরী পরিবার নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। সোমবার দুপুরে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে তিন ভাই দেশীয় অস্ত্র দিয়ে একে অপরকে কুপিয়ে আহত করেন। ঠেকাতে গিয়ে আশরাফ হোসেন চৌধুরীর স্ত্রী তহমিনা খানম, ছেলে জুন্নুন চৌধুরী এবং মিতুল চৌধুরী স্ত্রী রিজভী চৌধুরী, ছেলে জোবায়ের চৌধুরীকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

জমির বিরোধের জেরে তিন ভাইয়ের মারামারিতে ৪ আহত

B
BN DESK | 09 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার