Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জমির বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, গ্রেপ্তার ১

BN DESK
07 October 2025, 02:44 AM পড়তে ১ মিনিট
জমির বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক:  নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

রবিবার (১৮ মে) বিকেলে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আজমল হুদা।

এর আগে, গত রাতে উপজেলার তমরুদ্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ওসমান (৫০) জোড়খালি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। অভিযুক্ত বড় ভাই হলেন জবিয়ল হক।

নিহতের স্ত্রী পারুল বেগম জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ওসমানের সঙ্গে তার বড় ভাই জবিয়ল হকের বিরোধ চলে আসছিল। শনিবার দিবাগত রাতে ওসমান প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এর কিছু সময় পর তার চিৎকার শুনে বাইরে গিয়ে দেখেন, ওসমান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার শিফন চন্দ্র দাস বলেন, ‘‘ওসমানের পুরুষাঙ্গ এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’’

ওসি বলেন, ‘‘খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে জবিয়ল হকের স্ত্রী ছকিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

জমির বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, গ্রেপ্তার ১

B
BN DESK | 18 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার