Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

BN DESK
05 September 2026, 04:07 AM পড়তে ১ মিনিট
জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

মফস্বল ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের তিনজন নিহত হয়েছেন। আজ রোববার (৬ এপ্রিল) সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-স্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন। 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, কুতুপালং পশ্চিমপাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় হামলা-পাল্টা হামলা ও এলোপাতাড়ি কোপানোয় উভয়পক্ষের অনেকেই আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদেরকে নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

 

এলাকা: কক্সবাজার উখিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার