Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জম্মু-কাশ্মীরে দুই ভারতীয় সেনা নিহত

BN DESK
02 September 2026, 08:45 PM পড়তে ১ মিনিট
জম্মু-কাশ্মীরে দুই ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে প্রচণ্ড গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন।সরকারি সূত্র জানিয়েছে, শনিবার (৯ আগস্ট) রাতভর চলা গুলোগুলিতে আরো দুই সেনা আহত হয়েছেন, যার ফলে মোট আহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের ঘন বনাঞ্চলে ‘সন্ত্রাসীরা’ বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এটি ‘সন্ত্রাসবাদী’ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘতম সংঘর্ষের একটি। দেশটির সেনাবাহিনী এক্স এ একটি পোস্টে বলেছে, ‘ল্যান্সনায়েক প্রীতপাল সিং ও সিপাহি হরমিন্দর সিংয়ের আত্মত্যাগ স্মরণীয়। তাদের সাহস ও নিষ্ঠা ভারতীয় সেনাবাহিনীর জন্য অনুপ্রেরণা। ভারতীয় সেনাবাহিনী শোকাহত পরিবারের পাশে রয়েছে। অভিযান চলমান রয়েছে।’

এনডিটিভি জানায়, সন্ত্রাসীরা বনাঞ্চলে অবস্থান নিয়েছে। সেখানে অভিযান চালাতে শত শত সেনা অংশ নিচ্ছে। নিরাপত্তা বাহিনী ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার সন্ত্রাসীদের নিশানা করছে। শনিবার নবম দিনের মতো অভিযান চলছে। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক নলিন প্রভাত বলেন, ‘কঠিন ভূপ্রকৃতি ও বনাঞ্চলের কারণে অভিযান সময় নিচ্ছে, তবে আমরা তাদের অবশ্যই ধরব।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে দুই ভারতীয় সেনা নিহত

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার