Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢালে সড়ক দূর্ঘটনায় দুজন নিহত

BN DESK
02 September 2026, 06:35 AM পড়তে ১ মিনিট
জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢালে সড়ক দূর্ঘটনায় দুজন নিহত

মফস্বল ডেস্ক: শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত ১০টা ১৫ মিনিটে ঢাকা মেট্রো-ল ৩৮-৫৪২৫ নাম্বারের একটি মোটরসাইকেল জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার সময় সেতু পার হয়ে আসা একটি বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

 পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহতদের মধ্যে একজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। তিনি মোহাম্মদ আলী অন্তু, সাভারের হেমায়েতপুর এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। 

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নকিব আকরাম হোসেন বলেছেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানাকে অবগত করেছি। তারা এসে লাশ নিয়ে গেছে। মোটরসাইকেলের একজন আরোহীর পরিচয় পাওয়া গেছে। অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।”   

এলাকা: শরীয়তপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢালে সড়ক দূর্ঘটনায় দুজন নিহত

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার