Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাতিসংঘে ঐকমত্য গড়তে ৬ দফা প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের

BN DESK
14 May 2026, 08:06 PM পড়তে ১ মিনিট

জাতিসংঘের সনদ সমুন্নত রেখে সব সদস্য রাষ্ট্রের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে স্বচ্ছ ও পূর্ণকালীন সভাপতি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আসন্ন নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে দেয়া বক্তব্যে তিনি তার প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন।বুধবার (১৩ মে) বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় দুপুর ১টায় এক অনানুষ্ঠানিক সেশনে ড. খলিলুর রহমান মোট ছয়টি পরিকল্পনার কথা তুলে ধরেন। ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি বিশ্বজুড়ে শান্তিরক্ষায় বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সমন্বিত পদ্ধতির পক্ষে কথা বলেন।এ ছাড়া উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নের ঘাটতি, ঋণের টেকসই ব্যবস্থাপনা এবং প্রয়োজনভিত্তিক সহায়তা নিশ্চিত করার বিষয়ও তুলে ধরেন তিনি।

তৃতীয় অঙ্গীকার হিসেবে জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘ক্ষয়ক্ষতি’ তহবিলকে সমর্থন এবং জীববৈচিত্র্য ও সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় কাজ করার কথা জানান ড. খলিলুর রহমান।

তিনি রোহিঙ্গা সংকট নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে মানবাধিকার ব্যবস্থা সমুন্নত রাখা, মানবিক পরিসর রক্ষা এবং শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের পাশে থাকার ওপর জোর দেন।

এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের বিচক্ষণ ও ন্যায়সঙ্গত শাসনের আহ্বান জানান তিনি। সবশেষে জাতিসংঘ সংস্কারের বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন।সূচনা বক্তব্যের পর প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন ড. খলিলুর রহমান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জাতিসংঘে ঐকমত্য গড়তে ৬ দফা প্রতিশ্রুতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার