Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

BN DESK
03 September 2026, 12:26 AM পড়তে ১ মিনিট
জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ রবিবার (২৪ আগস্ট) ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)। বিকাল ৫টার দিকে বৈঠকের বিরতির সময় সাংবাদিকের তিনি এ কথা জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রোডম্যাপ নিয়ে রবিবার ব্রিফ করা হতে পারে।

দুপুরে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছিলেন, কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে শেষ করা সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রবি ও সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনার ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সার্বিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকেও জানাতে হবে। এরপর চূড়ান্ত করে জানানো হবে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার