Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার

BN DESK
03 September 2026, 03:33 AM পড়তে ১ মিনিট
জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডাক্তার, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং কিছু সংখ্যক রোগীর স্বজন ছাড়া কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ চিত্র দেখা যায়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রবেশ গেটে সেনা সদস্য, আনসার ও রোভার স্কাউটের সদস্যরা দাঁড়িয়ে আছেন। তারা হাসপাতালটির কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ভেতরে ঢুকতে দিচ্ছেন। এর বাইরে গণমাধ্যম বা জনতাকে তারা ঢুকতে দিচ্ছেন না।

যদিও সকাল ৮টায় এ সংক্রান্ত ব্রিফিংয়ে সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের কিছু সময়ের জন্য ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। ব্রিফিং শেষেই আবার গণমাধ্যমকর্মীদের গেটের বাইরে বের করে দেওয়া হয়।  

এদিকে সকালেও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে রক্তদাতাদের ভিড় জমাতে দেখা যায়। রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্যদের তাদের তথ্য নিতে দেখা যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার