জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজই সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে সরকারি কর্মচারীর বেতন সমন্বয় করতে গত ২৭ জুলাই ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে সরকার। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এ কমিশন। কর্মচারীর পরিবারের সদস্য ছয় জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে। আজকের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন।
এর আগে গত সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় বেতন কমিশনের সদস্যরা। ওই সাক্ষাৎ শেষে অর্থ উপদেষ্টা বলেন, নির্দিষ্ট সময়ে মধ্যে সরকারি চাকরিজীবীদের পে–কমিশনের প্রতিবেদন জমা দিতে হবে। পে–কমিশনের প্রতিবেদন তৈরির সময় দেশের আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে।
জানা যায়, এ কমিশন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি জাতীয় বেতন কমিশনের বাইরে রাখা হয়েছে।
বর্তমানে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন গ্রেড রয়েছে। প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এ পে স্কেল অনুসারে বেতন-ভাতা পান।
জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ
BN DESK
03 September 2026, 04:39 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
বেআইনি সমাবেশ রোধে মনিটরিং ব্যবস্থা জোরদারের আহ্বান ড. ইউনূসের
ভোট হবে বলেই আমরা রোডম্যাপ ঘোষণা করেছি : ইসি আনোয়ারুল
বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
পেশিশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রাথমিকে ছুটি কমানোর পরিকল্পনা হচ্ছে : প্রাথমিক উপদেষ্টা