Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ রোভার বগুড়ার মেহেদী হাসান নাঈম

BN DESK
05 September 2026, 07:27 PM পড়তে ১ মিনিট
জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ রোভার বগুড়ার মেহেদী হাসান নাঈম

জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান নাঈম। ৮ জেলার প্রতিযোগিদের পেছনে ফেলে এই শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেন তিনি।

গত ১২ মে রবিবার আঞ্চলিক শিক্ষা ভবন, রাজশাহীতে ব্যক্তিগত মূল্যায়নের পর আজ সোমবার (১৩ মে) রাজশাহী কলেজের অডিটোরিয়ামে তাকে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। মেহেদী হাসান নাঈম বর্তমানে সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছে। এরআগে সে বগুড়া সদর উপজেলা ও বগুড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছে।

বগুড়া শহরের নিশিন্দারা উত্তর পাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম ও নূর বানু বেগমের ছেলে মেহেদী হাসান নাঈম এর আগে ২০১৭ সালে প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন। বন্যা ও অগ্নিকান্ডসহ প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারকাজ ও অসহায়ের সেবায় এগিয়ে আসায় স্কাউটস কর্তৃক ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেন।

মেহেদী হাসান নাঈমের এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ খন্দকার কামাল হাসান, গ্রুপ সম্পাদক আতিকুল আলম ও বগুড়া জেলা রোভারের সম্পাদক মোহাম্মাদ এমদাদুল হক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ রোভার বগুড়ার মেহেদী হাসান নাঈম

B
BN DESK | 13 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার