Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা 

BN DESK
02 September 2026, 08:45 AM পড়তে ১ মিনিট
জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা 

নিউজ ডেস্ক:  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। এ সংক্রান্ত একটি নোটিশ স্মৃতিসৌধের মূল ফটকে টাঙিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায়‌ জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ মার্চ (বুধবার) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ভিভিআইপির নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আগামী ১৬ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ সংরক্ষিত থাকবে।  

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে।

এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা 

B
BN DESK | 18 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার