Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাপানের আন্তর্জাতিক ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো বিকেএসপি

BN DESK
10 October 2025, 12:56 AM পড়তে ১ মিনিট
জাপানের আন্তর্জাতিক ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো বিকেএসপি
স্পোর্টস ডেস্কঃ জাপানের ফুফুওয়ারা টকাই বিশ্ববিদ্যালয়ে সাঁতার সকার ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী বিকেএসপি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ১৬ আগস্ট শেষ খেলায় ২-২ গোলে ড্র করেছে। প্রতিদ্বন্দিতা পূর্ণ ম্যাচটিতে বিকেএসপি দুইবার পিছিয়ে গিয়েও ভালো খেলে ম্যাচটি ড্র করেছে। বিকেএসপির পক্ষে অধিনায়ক ফয়সাল এবং অপু  গোলগুলো করেন।  
 
জাপানগামী বিকেএসপি বিকেএসপি অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জাপানের ফুকুওকাতে ৩ টি খেলায় অংশ গ্রহণ করে প্রথম খেলায় জাপানের টকিয়া দলকে ১-০ গোলে জয়, দ্বিতীয় খেলায় গতবারের চ্যাম্পিয়ন ওকাইয়ামার নিকট ৫-২ গোলে পরাজয় এবং তৃতীয় খেলায় কাগোশিমা দলের সাথে ২-২  গোলে ড্র করে ২০২৬ সালের মার্চ মাসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। 
 
মূলত এই উদ্দেশ্যেকে সামনে রেখেই বিকেএসপি দল গত ১২ আগস্ট জাপান গমন করে। বিকেএসপি দল নিজেদের তিনটি খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও দৃষ্টিনন্দন খেলা উপহার দেয়ায় এবং খেলা আন্তর্জাতিক সমকক্ষ হওয়ায় আয়োজক কমিটি বিকেএসপিকে আগামী বছরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সুপারিশ করেছেন। দলের কোচের দায়িত্ব পালন করেন বিকেএসপি’র প্রধান কোচ হাসান আল মাসুদ ও জাইকার জাপানী কোচ কাই তাগুচি। 
 
উন্নত ফুটবল খেলুড়ে দেশের সাথে এই ধরনের প্রতিযোগিতায় খেলার সুযোগ সৃষ্টি করেতে পারলে তা প্রশিক্ষনার্থীদের দক্ষতা বৃদ্ধিতে খুবই সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। 
 
উল্লেখ্য, অনেকদিন পর বিকেএসপি’র সম্পূর্ণ অর্থায়নে ফুটবল দলটিকে জাপানে পাঠানো হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

জাপানের আন্তর্জাতিক ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করলো বিকেএসপি

B
BN DESK | 17 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার