Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, রিমান্ড আবেদন

BN DESK
02 September 2026, 08:59 AM পড়তে ১ মিনিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১৬ মার্চ) এ ঘটনায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

নিহত শারমিন জাহান খাদিজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে। গ্রেপ্তার হওয়া তাঁর স্বামী ফাহিম আল হাসান কুমিল্লার মুরাদনগর উপজেলার খুইরুল গ্রামের মো. হানিফ সরকারের ছেলে এবং ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
 
পুলিশ সূত্র জানায়, ঘটনার পরপরই ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে নিহতের চাচা মনিরুল ইসলামের দায়ের করা মামলায় রোববার রাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
 
মামলার এজাহারে বলা হয়, প্রেমের সম্পর্কের পর গত বছরের ২৪ জুন শারমিন ও ফাহিম বিয়ে করেন। পরে বিষয়টি উভয় পরিবারকে জানানো হয়। গত বছরের সেপ্টেম্বর থেকে তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মাঝে মাঝে বিরোধ তৈরি হতো, যা শারমীন তাঁর পরিবারের সদস্যদেরও জানিয়েছিলেন।
এজাহার সূত্রে জানা যায়, রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে ফাহিম ফোন করে শারমীনের চাচা মনিরুল ইসলামকে জানান, শারমিন গুরুতর অসুস্থ। খবর পেয়ে তিনি বাসায় গিয়ে শারমীনকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সুরতহাল প্রতিবেদনে শারমীনের কপালের ডান পাশে এবং মাথার উপরের অংশে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।
এলাকা: ঢাকা সাভার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, রিমান্ড আবেদন

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার