Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে সাবেক এমপি আজাদের পিএস গ্রেপ্তার

BN DESK
01 September 2026, 06:02 PM পড়তে ১ মিনিট
জামালপুরে সাবেক এমপি আজাদের পিএস গ্রেপ্তার

জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

জানা গেছে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচিত হন সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। সাবেক এমপির ব্যক্তিগত সহকারীর দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্ম করেছেন মিজানুর রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিজানুর রহমান আত্মগোপনে ছিলেন। গতকাল রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে জামালপুর পৌর শহরের জিগাতলা এলাকায় সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেটের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। তাকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় জামালপুর সদর থানা পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিজানুরকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ, সাবেক এমপি ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একাধিক মামলায় কারাগারে রয়েছেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

জামালপুরে সাবেক এমপি আজাদের পিএস গ্রেপ্তার

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার