Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুর মহাসড়কে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

BN DESK
01 September 2026, 07:37 AM পড়তে ১ মিনিট
জামালপুর মহাসড়কে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক:  জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের সরিষাবাড়ী উপজেলার দিগপাইতের করগ্রাম এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া মিলিটারি।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ ফকির নামের একজন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়-মুচড়ে গিয়ে চালকসহ চারজন নিহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান  বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

জামালপুর মহাসড়কে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

B
BN DESK | 30 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার