Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামায়াতের আমির শফিকুর রহমানকে বিজয়ী ঘোষণা

BN DESK
13 February 2026, 12:27 PM পড়তে ১ মিনিট

ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এ আসনে ৮৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন তিনি।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থির চেয়ে ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন তিনি।বৃহস্পিতবার সন্ধ্যার পর থেকে জামায়াতের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের নির্বাচন ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ করা হয়। ঢাকার অন্যান্য আসনের ফলাফল নির্বাচন কমিশনে আসলেও দীর্ঘ সময় আটকে ছিল এ আসনের ফল ঘোষণা। এই আসনে মোট পড়েছে ৪৪ শতাংশ। 

কাফরুল ও মিরপুরের আংশিক এলাকা নিয়ে গঠিত এ আসনে প্রার্থী ছিলেন ছয়জন।

এ আসনের মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন এবং নারী ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। চারজন হিজড়া ভোটার রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জামায়াতের আমির শফিকুর রহমানকে বিজয়ী ঘোষণা

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার