Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামায়াতের জাতীয় সমাবেশ: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

BN DESK
10 October 2025, 07:10 PM পড়তে ১ মিনিট
জামায়াতের জাতীয় সমাবেশ: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

শনিবার (১৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ শনিবার দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকেই নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেছেন। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন।

শুক্রবার সন্ধ্যার পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় দেখা গেছে নেতাকর্মীদের সরব উপস্থিতি। অনেকেই রাতের আগেই সমাবেশস্থলে এসে অবস্থান নিয়েছেন। সন্ধ্যায় উদ্যানের মাঠেই মাগরিবের নামাজ আদায় করতে দেখা যায় অংশগ্রহণকারীদের।

ঢাকার বাহির থেকে আগত একদল নেতাকর্মী জানান, সমাবেশ শুরু হবে শনিবার সকাল থেকেই। যানজট ও সময় বাঁচাতে আমরা একদিন আগেই চলে এসেছি।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জামায়াতের জাতীয় সমাবেশ: সোহরাওয়ার্দীতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার