Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামায়াতের দুর্গে বিজয়ী শিমুল বিশ্বাসকে মন্ত্রী হিসেবে চায় পাবনাবাসী

BN DESK
14 February 2026, 11:12 PM পড়তে ১ মিনিট

পাবন প্রতিনিধি: জামায়াতের দুর্গ হিসেবে পরিচিত পাবনা-৫ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে পরাজিত করে বিএনপি প্রার্থী এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বিজয়ী হয়েছেন। এবার তাকে মন্ত্রী হিসেবে দেখতে চান স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ পাবনার সাধারণ মানুষ।

১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে এই আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন জামায়াতের নেতা প্রয়াত মাওলানা আব্দুস সুবহান। ১৯৮৬ সালে আওয়ামী লীগ থেকে ও ১৯৯৬ সালে বিএনপিতে যোগ দিয়ে এমপি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল। তারপর দীর্ঘ ৩০ বছর পর পাবনা সদর আসনে এমপি পেল বিএনপি।

জানা যায়, এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস রাজনৈতিক জীবনের শুরুতে বাম রাজনীতি করলেও পরে তারেক রহমানের আমন্ত্রণে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। তিনি দীর্ঘদিন বিএনপি চেয়াপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ছিলেন। ২০০৪ সালে বিএনপির সময় তাকে বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। ওই সময় সারাজীবনের লোকসানি প্রতিষ্ঠান বিআইডাব্লিউটিসিকে তিনি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেন।

তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনের মধ্যে জামায়াত ৩টিতে এবং ২টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এড. মাসুদ খন্দকার বলেন, পাবনা থেকে শিমুল বিশ্বাসকে মন্ত্রী বানানো হলে এই জেলায় দল ও সাধারণ মানুষ উপকৃত হবেন। পাবনা নাগরিক কমিটির কো-চেয়ারম্যান ও পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশু বলেন, শিমুল বিশ্বাসকে মন্ত্রী বানালে পাবনার মানুষকে সম্মান দেওয়া হবে।

পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা বলেন, সর্বজন গ্রহণযোগ্য মানুষ, যিনি সবাইকে একসাথে নিয়ে চলতে পারেন তাকে সম্মান দেওয়া দলের দায়িত্ব। পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, পাবনা সদর আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদর আসনে এর আগে বিএনপি থেকে কেউ মন্ত্রী হয়নি। আর শিমুল বিশ্বাস একজন পরীক্ষিত ও ত্যাগী মানবিক মানুষ।

এলাকা: পাবনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জামায়াতের দুর্গে বিজয়ী শিমুল বিশ্বাসকে মন্ত্রী হিসেবে চায় পাবনাবাসী

B
BN DESK | 14 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার