Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামায়াতের নায়েবে আমির নির্বাচিত

BN DESK
13 February 2026, 02:12 PM পড়তে ১ মিনিট

বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত ফলাফলে এমনটা জানা যায়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন।বিজয়ী হওয়ার পর রাতে গোদাগাড়ীতে নেতাকর্মীদের উদ্দেশে তাৎক্ষণিক বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। জামায়াতের নায়েবে আমির বলেন, আমরা সবাই সিজদায় চলে যাবেন। বিজয় আল্লাহ দিয়েছেন। কেউ গর্ব অহংকার করব না। আমরা সিজদারত হব। কথায় বা মেজাজে, কেউ অহংকর করব না।

তিনি আরও বলেন, নরম বিনীতভাবে আমরা আল্লাহর কাছে নিজেদের নত করব, কারও কাছে নত করব না। আমরা যাতে নম্র হতে পারি। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি অহংকার দূর করে দাও। রাগ আল্লাহ অপছন্দ করেন, রাগও করা যাবে না।

রাজশাহীর ৬টি আসনের ৪টি বিএনপি এবং ২টিতে বিজয়ী হয়েছে। রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের ডা. আব্দুল বারি বিজয়ী হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জামায়াতের নায়েবে আমির নির্বাচিত

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার