Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়বে : অধ্যক্ষ শাহাবুদ্দীন

BN DESK
08 February 2026, 08:09 PM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা হবে। 
তিনি আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বগুড়ার সোনাতলার শহীদ সৈকত চত্বরে এক নির্বাচনী সভায় উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে গর্ভবতী ভাতা, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা, কৃষকদের পুনর্বাসন করা, ছাত্রছাত্রীদের উপবৃত্তির আওতায় এনে উচ্চ শিক্ষার পথ প্রশস্ত করা। এছাড়াও নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা।

সোনাতলা পৌর জামায়াতের আমির জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, সাবেক জেলা আমির অধ্যাপক নাজিম উদ্দিন, কর্মপরিষদের সদস্য মোজাহিদুল ইসলাম খান, বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল করিম, সেক্রেটারী প্রভাষক রবিউল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডল, কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবির নেতা হারুনুর রশিদ রাফি, বগুড়া-১ আসনের প্রধান নির্বাচনী এজেন্ট এড. শাহিন মিয়া, সদস্য সচিব আরিফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, আব্দুর রহিম, শহিদুল ইসলাম প্রমুখ। এরপর জামায়াতে ইসলামীর নারী কর্মী ও ভোটাররা এক নির্বাচনি মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়বে : অধ্যক্ষ শাহাবুদ্দীন

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার