Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামায়াত সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে-- আবিদুর রহমান সোহেল

BN DESK
10 October 2025, 04:55 AM পড়তে ১ মিনিট
জামায়াত সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে-- আবিদুর রহমান সোহেল

বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-সদর-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামি আন্দোলন। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি অন্যায়, দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন আয়োজন সম্পন্ন করতে হবে।

তিনি আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের তিনমাথায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণ সংযোগ ও পথ সভায় বক্তব্য রাখেন। ১৪নং ওয়ার্ড আমীর অধ্যাপক আবু হানিফের সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম আযমের পরিচালনায় পথ সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আরও বলেন, আগামি নির্বাচনে আপনারা জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে বগুড়া শহরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পথসভায় শ্রমিক নেতা আজগর আলী বলেন, কোনো দূর্নীতিবাজ, দখলবাজ ও আত্মসাৎকারীকে আগামীতে জনগণ ভোট দিবে না ইনশাআল্লাহ। প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন বলেন, জনগণ আর ফ্যাসিবাদী দুঃশাসনের দিকে ফিরে যেতে চায় না।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

জামায়াত সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে-- আবিদুর রহমান সোহেল

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার