Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামিন পেলেন গায়ক নোবেল, বাধা নেই মুক্তিতে 

BN DESK
03 September 2026, 08:55 PM পড়তে ১ মিনিট
জামিন পেলেন গায়ক নোবেল, বাধা নেই মুক্তিতে 

বিনোদন ডেস্ক : অপহরণের পর ইডেন কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ডেমরা থানায় করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। অন্য কোন মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই। 

এদিন নোবেলের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জামিন শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে আপোষ-মীমাংসা হয়ে গেছে। আসামি জামিন পেলে বাদীর কোনো আপত্তি নেই। বাদী আদালতে উপস্থিত আছেন। তখন বিচারক বাদীকে জিজ্ঞাসা করেন, আপনাদের মধ্যে কী আপোষ হয়েছে? আসামি জামিন পেলে কী আপনার কোন আপত্তি আছে? তখন বাদী বলেন, না স্যার। আমার কোনো আপত্তি নেই। এরপর বিচারক বলেন, জামিনের দরখাস্তে সেই কথাটা লিখে দেন। পরে বিচারক নোবেলের জামিন মঞ্জুর করেন। 
পরে আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানান আদালত নোবেলকে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন। আশা করি আজই তিনি কারামুক্ত হবেন। শুনানিকালে আসামি নোবেলকে আদালতে হাজির করা হয়। নোবেলকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বাদীর সঙ্গে খোশগল্প করতে দেখা গেছে।

এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত নোবেলের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে নোবেল এবং ওই তরুণীর পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিয়ে সম্পন্ন করে তা আদালতকে জানানোর নির্দেশ দেন। পরদিন ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কারা ফটকে নোবেলের সঙ্গে ধর্ষণ মামলার বাদী সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

গত ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন ইডেন মহিলা কলেজের সাবেক ওই শিক্ষার্থী। মামলা দায়েরের পরই নোবেলকে ডেমরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

জামিন পেলেন গায়ক নোবেল, বাধা নেই মুক্তিতে 

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার