আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বাডেন-ভুর্টেমবার্গ প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন গ্রিন পার্টির নেতা জিম ওজদেমির।
বুধবার (১৩ মে) বাডেন-ভুর্টেমবার্গ প্রদেশের রাজধানী স্টুটগার্টে প্রাদেশিক পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে তিনি ১৫৭ ভোটের মধ্যে ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
এর মধ্য দিয়ে তিনি জার্মানির ইতিহাসে তুর্কি বংশোদ্ভূত প্রথম মুসলিম মুখ্যমন্ত্রী হিসেবে নতুন ইতিহাস গড়লেন।
জানা গেছে, ওজদেমিরের পক্ষে ভোট দেন ৯৩ জন সংসদ সদস্য।
এছাড়া দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ভেনফ্রাইড ক্রেস্টমান এবার নির্বাচনে অংশ নেননি। ২০১১ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। নির্বাচিত হওয়ার পরপরই শপথ নেন ওজদেমির। শপথের নির্ধারিত বক্তব্যের শেষে তিনি বলেন, আল্লাহ আমার সহায় হোন।