Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জালিয়াতি ও প্রতারণার অভিযোগে বান্দরবান জেলা যুবদল নেতা বহিষ্কার

BN DESK
05 September 2026, 01:00 AM পড়তে ১ মিনিট

বান্দরবান জেলা যুবদলের সহসভাপতি ও আলিকদম উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস মিয়াকে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) কেন্দ্রীয় যুবদলের যুগ্মসম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জালিয়াতি ও প্রতারণাসহ নানা অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বান্দরবান জেলা যুবদলের সহসভাপতি ও আলিকদম উপজেলার আহ্বায়ক মো. ইলিয়াস মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনেম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবেনা।

জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম বিষয়টি নিশ্চিত করেন।

এলাকা: বান্দরবান
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

জালিয়াতি ও প্রতারণার অভিযোগে বান্দরবান জেলা যুবদল নেতা বহিষ্কার

B
BN DESK | 26 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার