Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা

BN DESK
07 September 2026, 10:30 PM পড়তে ১ মিনিট

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন পল কাপুর। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে দুই জনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন পল কাপুর। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আজ রাতেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা-ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক জোরদারে ঢাকায় পৌঁছেছেন পল কাপুর। রাতে ৮টার কিছু আগে তিনি ঢাকায় আসেন। মধ্য ও দক্ষিণ এশীয় অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুরের এটিই প্রথম ঢাকা সফর। ট্রাম্প আমলে বাংলাদেশের নির্বাচনের পর তার সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ব্যবসা, বাণিজ্য, প্রতিরক্ষা ও ভিসাসংক্রান্ত বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার থাকতে পারে। মূলত গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সই করা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি মেনে চলার বার্তা থাকবে নতুন সরকারের প্রতি। এ কারণে চুক্তির আগে এ বিষয়ে বিএনপির সঙ্গে আলাদা বৈঠকও করেছে মার্কিন বাণিজ্য দপ্তর।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার