Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জুভেন্টাস ছাড়লেন ব্রাজিলিয়ান দানিলো

BN DESK
02 September 2026, 11:12 AM পড়তে ১ মিনিট
জুভেন্টাস ছাড়লেন ব্রাজিলিয়ান দানিলো

স্পোর্টস ডেস্ক : জুভেন্টাসের সঙ্গে সাড়ে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন ব্রাজিলের ডিফেন্ডার দানিলো। আগামী জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলে ব্রাজিল জাতীয় দলের বর্তমান অধিনায়ক জানিয়ে দিয়েছেন, তিনি আর ক্লাবটিতে থাকছেন না। ২০১৯ সালে ইতালিয়ান সিরিআর ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ব্রাজিল তারকা খেলেছেন মোট ২১৩ ম্যাচ, গোল করেছেন ৯টি।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবেগঘন পোস্টের মাধ্যমে জুভেন্টাস ছাড়ার কথা জানান দানিলো। দু’পক্ষের সমঝোতার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানায় জুভেন্টাস। সিরিআর ক্লাবের জার্সিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার সর্বশেষ খেলেন গেল বছরের ডিসেম্বরে ভেনেজিয়ার বিপক্ষে। এক্সে দানিলো লেখেন, ‘প্রিয় বিয়ানকোনেরি, আমি কোথা থেকে শুরু করবো, সত্যিই বুঝতে পারছি না। আমি জানতাম, এই দিনটা একদিন আসবে। কিন্তু বিদায় জানানোর জন্য কেউই কখনও পুরোপুরি প্রস্তুত থাকে না। পাঁচ বছর ছয় মাস কেটে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় যেন পুরো একটা জীবন কেটেছে।’ ব্রাজিলিয়ান তারকা আরও লেখেন, ‘যা আমাকে কিছুটা গর্বের অনুভূতি দেয়, তা হলো আমি কখনো আমার নিজের থাকার ধরণ বদলাইনি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবটিকে রক্ষার উপায়ও বদলাইনি।’ ভক্তদের উদ্দেশে দানিলো লেখেন, ‘সেসব মুহূর্তের জন্য ক্ষমা চাই, যখন হয়তো আপনাদের নিরাশ করেছি। তবে সেটা কখনোই প্রচেষ্টা, নিষ্ঠা বা কঠোর পরিশ্রমের অভাবে নয়...। সবকিছুর জন্য ধন্যবাদ। একজন অধিনায়কের পক্ষ থেকে আপনাদের জন্য এক মুঠো ভালোবাসা। বিদায়!’

২০১৯-২০২০ মৌসুমে জুভেন্টাসকে সিরিআর শিরোপা জেতান দানিলো। এছাড়া ক্লাবটির হয়ে দুটি ইতালিয়ান কাপ ও একটি ইতালিয়ান সুপার কাপ জেতেন ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্রাজিল স্কোয়াডে থাকা তারকা। জুভেন্টাসের আগে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলেছেন দানিলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

জুভেন্টাস ছাড়লেন ব্রাজিলিয়ান দানিলো

B
BN DESK | 28 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার